সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন

নাটোরের সিংড়ায় অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড়পাড়া গ্রামের কৃষক মো. বাবুল মোল্লার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। এতে পরিবারের আনুমানিক এক লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরদিন শনিবার (২২ আগস্ট) দুপুরে সংসদ সদস্যের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শনে যান সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল মোল্লার হাতে জরুরি খাদ্য সহায়তা হিসেবে দুই প্যাকেট শুকনো খাবার তুলে দেওয়া হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে উপজেলা প্রশাসন

আপডেট টাইম : ০৫:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬